1
2
| প্রকাশের তারিখঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
শিবপুর মডেল থানার ওসি অপসারণের দাবিতে প্রতিবাদ সভা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শিবপুর মডেল থানার ওসি অপসারণের দাবিতে প্রতিবাদ সভা
___________________________________
নরসিংদীর শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন অর্থের বিনিময়ে পৌরসভা বিএনপির সভাপতি এড. মাহমুদুল হাসান বাবুল এর বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার ১ নং ওয়ার্ড বাজনাব এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি এড মাহমুদুল হাসান বাবুল বলেন, ওইদিনের জমি সংক্রান্ত সালিশে আমি আইনজীবী হিসেবে উপস্থিত ছিলাম। আর আমি খবর পেয়েছি ৫ লক্ষ টাকা খেয়ে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইন আমাকে ১ নাম্বার আসামি করে মিথ্যা একটা মামলা করেছে। এই ওসির অপসারণ চাই।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন বলেন, ষড়যন্ত্র করে কোনো তদন্ত ছাড়াই বাবুল মৈশানের নামে মিথ্যা মামলা রুজু করেছে ওসি আফজাল হোসাইন । মঙ্গলবারের মধ্যে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসাইনকে অপসারণ না করলে কঠোর আন্দোলন করা হবে।
১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কবির মুন্সীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মাসুদ মোল্লা, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি সেলিম মোল্লা, প্রচার সম্পাদক সালমান মুন্সী, শিবপুর পৌরসভা যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি মাঈনুদ্দিন প্রধান, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল মুন্সী প্রমুখ।
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর