1
2
| প্রকাশের তারিখঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নরসিংদীতে দিনেও খোঁজ মিলেনি রাজধানী থেকে নিখোঁজ সাংবাদিকের ছেলে নাহিদের
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
নরসিংদীতে দিনেও খোঁজ মিলেনি রাজধানী থেকে নিখোঁজ সাংবাদিকের ছেলে নাহিদের
___________________________________
নরসিংদীর রায়পুরায় ঢাকার নদ্দা মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ সাংবাদিকের ছেলে নাহিদের (১৩) তিনদিনেও খোঁজ মিলেনি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত নাহিদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর উদ্বেগ বাড়িয়ে তুলেছে।
পরিবারের সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে নাহিদ নিয়মিত পড়াশোনা শেষে নদ্দার মারকাযুত তাকওয়া মাদ্রাসা থেকে বাসায় রওনা দেয়। প্রতিদিনের মতো সেদিনও পরিবারের সদস্যরা ভেবেছিলেন, কিছুক্ষণের মধ্যেই সে বাসায় ফিরবে। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে হলেও নাহিদ বাড়ি ফেরেনি। ফোন ও পরিচিত মহলে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য মেলেনি।
নাহিদের বাবা নরউদ্দিন আহমেদ। তিনি আজকের বিসনেস বাংলাদেমের নরসিংদী জেলা প্রতিনিধি। তিনি বলেন, আমার ছেলেকে আমরা কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি। তিন দিন হয়ে গেলেও কোনো খবর নেই। আমরা ভীষণ দুশ্চিন্তায় রয়েছে। আশঙ্কা করছি, হয়তো ছেলেকে অপহরণ করা হয়েছে। তিনি আরও বলেন, পুলিশকে লিখিতভাবে জানিয়েছি। দ্রত নাহিদকে উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা চাই। এবিষয়ে রাজধানীর ভাটেরা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে।
ভাটেরা থানার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, নাহিদের নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তৎপরতা শুর করেছে। তার শেষ অবস্থান নির্ধারণে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি, গোয়েন্দা টিমও কাজ করবে। তিনি আরও বলেন, আমরা আশা করছি দ্রতই নাহিদকে খুঁজে পাওয়া যাবে। শিশুটির অবস্থান শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এলাকায় এমন একটি ঘটনায় স্থানীয়রা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন। তারা বলছেন, দিনের বেলায় এভাবে একটি শিশু নিখোঁজ হওয়া খুবই উদ্বেগজনক ঘটনা। দ্রত প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা। নাহিদের মা অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, আমার ছেলেটা খুব শান্তশিষ্ট। কখনও বাড়ির বাইরে বেশি সময় কাটায় না। আমি শুধু আমার ছেলেকে সুস্থভাবে ফিরে পেতে চাই।
তিন দিনেও কোনো খোঁজ না মেলায় নাহিদের পরিবার এখন চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
সাইফুল ইসলাম রুদ্র,
নরসিংদী জেলা প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর