1
2
| প্রকাশের তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
শিবপুরে ৭২টি পূজা মন্ডপে বিএনপি নেতা মনজুর এলাহীর অনুদান বিতরণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শিবপুরে ৭২টি পূজা মন্ডপে বিএনপি নেতা মনজুর এলাহীর অনুদান বিতরণ
___________________________________
আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে নরসিংদীর শিবপুরে ৭২টি পূজা মন্ডপে আর্থিক অনুদান বিতরণ করেছেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী -৩ শিবপুর আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনজুর এলাহী।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে, উপজেলার কলেজগেইট এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে এই অনুদান বিতরণ করা হয়। মনজুর এলাহী ব্যক্তিগত ভাবে উপজেলার মোট ৭২ টি পূজা মন্ডপের প্রতিটিতে ৫,৫০০/- টাকা করে মোট ৩ লাখ ৯৬ হাজার টাকা অনুদান প্রদান করেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বিপ্লব চক্রবর্তীর সভাপতিত্বে ও উপজেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক রাজন রায়ের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদার, শিবপুর পৌরসভা বিএনপির সভাপতি এডভোকেট মাহমুদুল হাসান বাবুল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ গোস্বামী, শিবপুর উপজেলা হিন্দু মহাজোটের সভাপতি অশিম কুমার ঘোষ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক লিটন চন্দ্র বর্মণ, সদস্য সচিব উজ্জ্বল চন্দ্র বর্মণসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাগণ ও সকল পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকসহ ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
বশির আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর