1
2
| প্রকাশের তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় ময়মনসিংহের আয়োজনে গণশুনানি সেমিনার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় ময়মনসিংহের আয়োজনে গণশুনানি সেমিনার
__________________________________
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ-এর আয়োজনে মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক গণশুনানি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় ময়মনসিংহ নতুনবাজারস্থ গার্ডেন সিটি ট্রিপল টি কনফারেন্স হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রশ্নের উত্তর ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ. এফ. এম. এহতেশামুল হক। বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা প্রধান কার্যালয়ের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্লাহ কাজল। গণশুনানিতে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার স্বনামধন্য ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম, যিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকার ওপর আলোকপাত করেন।
সেমিনারে বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে শুধু প্রশাসন নয়, সাধারণ জনগণকেও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা অপরিহার্য।
গণশুনানিতে শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি এক প্রাণবন্ত আলোচনায় পরিণত হয় যেখানে অংশগ্রহণকারীরা খোলামেলা ভাবে নিজেদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেগুলো গুরুত্বের সাথে শোনেন এবং ভবিষ্যতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।
মোঃ সেলিম সাজ্জাদ,
সিনিয়র স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর