1
2
| প্রকাশের তারিখঃ ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৩ বছর পর এলো ৬০ টন টমেটো
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৩ বছর পর এলো ৬০ টন টমেটো
___________________________________
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দীর্ঘ তিন বছর পর এসেছে ৬০ মেট্রিক টন টমেটো।
রোববার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভারতীয় দুইটি ট্রাকভর্তি টমেটো সোনামসজিদ স্থলবন্দর পানামা পোর্ট লিংক লিমিটেডে প্রবেশ করে। এসব টমেটো আমদানি করেছেন জয়নাল আবেদিন নামে এক আমদানিকারক।
পানামা পোর্ট লিঙ্ক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা টিপু সুলতান জানান, এই স্থলবন্দরে এর আগেও টমেটো আমদানি হয়েছে। তবে দীর্ঘ তিন বছর থেকে বন্ধ ছিল। হঠাৎ আজ দুইটি ট্রাকে ৬০ মেট্রিক টন টমেটো আমদানি হয়েছে। এসব টমোটোর গাড়ি লোড-আনলোড চলছে। দ্রুত দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে যাবে বলে তিনি জানান।
সাকিব আল হাসান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর