1
2
| প্রকাশের তারিখঃ ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পিআর পদ্ধতির ধোয়া তুলে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে - নুরুল ইসলাম নয়ন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
পিআর পদ্ধতির ধোয়া তুলে জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে - নুরুল ইসলাম নয়ন
___________________________________
দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। কিন্তু কয়েকটি দল পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবী তুলে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তাদের এই নির্বাচন বানচালের ষড়যন্ত্র জনগণকে সাথে নিয়ে যুবদলের নেতা-কর্মীরা রুখে দিবে।
রোববার বিকেল সাড়ে ৩ টায় মনপুরা উপজেলা বিএনপি আয়োজিত হাজিরহাট সদর ও বিচ্ছিন্ন কলাতলী চরে আয়োজিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন। তিনি চরফ্যাসন-মনপুরা সংসদীয় আসনে আগামী নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি।
যুবদল সম্পাদক নয়ন আরও বলেন, স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম থাকলেও গত ১৬ বছর দেশের মানুষের জীবনে কোনো স্বাধীনতা ছিল না। পার্লামেন্ট ছিল, কিন্তু তার কোনো কার্যকারিতা ছিল না। কারণ পার্লামেন্টে যারা সদস্য ছিল তারা কেউ জনগণের ভোটে নির্বাচিত হননি। নির্বাচন কমিশন ছিল, কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না।
পথসভায় উপজেলা যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের সহ-সভাপতি শামসুদ্দিন আহমেদ মোল্লার সঞ্চালনায় উপজেলা বিএনপির সহ- সভপতি ডাঃ কামাল উদ্দিন এর সভাপতিত্বে পথসভা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার ,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আ:রহিম। এছাড়াও উপস্থিত ছিলেন, ইখতিয়ার কবির সাবেক সহ-সভাপতি ছাত্রদল কেন্দ্রীয় সংসদ , মোহাম্মদ ফিরোজ আবদুল্লাহ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি, মো:ফয়সাল যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদসহ প্রমুখ।
মনপুরার হাজিরহাট ও বিচ্ছিন্ন কলাতলী চরে উপজেলা বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী নুরুল ইসলাম নয়ন।
মোঃরাকিব
মনপুরা (ভোলা) প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর