1
2
| প্রকাশের তারিখঃ ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
মৌলভীবাজারে দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মৌলভীবাজারে দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
___________________________________
আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মৌলভীবাজারে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে পৌরসভাস্থ এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা। তিনি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, নিয়মিত টহল, রাত্রীকালীন পাহারা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান। একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর ছবি বা ভিডিও বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের। সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি এম. নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা জামায়াতে ইসলামীর আমির এম. সাহেদ আলী, পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অ্যাড. সুনীল কুমার দাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাস, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলী, হেফাজতে ইসলাম মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক মাওলানা জামিল আহমেদ আনসারী, এনসিপি জেলা শাখার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম, বিএনপি নেতা স্বাগত কিশোর দাশ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি, পূজামণ্ডপের সভাপতি-সেক্রেটারি ও সাংবাদিকবৃন্দ।
সভায় উপস্থিত বক্তারা সকল ধর্ম-বর্ণের মানুষের মিলনমেলা দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানান।
মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী,
ক্রাইম রিপোর্টার
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর