1
2
| প্রকাশের তারিখঃ ২১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বদলগাছিতে জাকের পার্টির ইউনিয়ন জনসভা অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
বদলগাছিতে জাকের পার্টির ইউনিয়ন জনসভা অনুষ্ঠিত
__________________________________
দেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর বদলগাছি উপজেলার পাহাড়পুর ইউনিয়নে জাকের পার্টির ইউনিয়ন জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) এই জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন নওগাঁ জেলা জাকের পার্টির সভাপতি জনাব দেলোয়ার হোসেন (ডবলু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ—নুরুল ইসলাম, আলাল হোসেন, রফিকুল ইসলাম এবং রবি রায়হান।
জনসভায় সভাপতিত্ব করেন বদলগাছি উপজেলা জাকের পার্টির সভাপতি মো. আব্দুল আজিজ।
বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। সমাজে সাম্য, প্রগতি, গণতন্ত্রের বিকাশ এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় জনগণের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন।
সভা শেষে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে স্থানীয় নেতাকর্মী, সহযোগী সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রসঙ্গত, শান্তি ও স্থিতিশীলতার দাবিতে জাকের পার্টির দেশব্যাপী ইউনিয়ন জনসভা কর্মসূচি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি:
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর