1
2
| প্রকাশের তারিখঃ ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ঝিকরগাছায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর আত্নহত্যা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ঝিকরগাছায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর আত্নহত্যা
____________________________________
যশোরের ঝিকরগাছার নাভারণ ইউনিয়নের ০৮ ওয়ার্ডের হাড়িয়া গ্রামে শাশুড়ী ও ননদের সাথে ঝগড়ার জেরে আসাদুল এর স্ত্রী বৃষ্টি খাতুন (২৭) গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে আসাদুল এর নিজ বাড়িতে এই আত্মহত্যার ঘটনা ঘটেছে।
আসাদুল এর মামা জসিম জানান, আসাদুল দিনের বেলা রাজমিস্ত্রীর কাজ করে আর সন্ধ্যার পর একটি চায়ের দোকান চালায়। শুক্রবার দিনের বেলা আসাদুল এর মা এবং বোনের সাথে বৃষ্টির ঝগড়া হয়। এরই জের ধরে ভোরবেলা টিনের ঘরের আড়ার সাথে নিজের ব্যবহৃহ ওড়না গলায় পেঁচিয়ে সে আত্মহত্যা করেন। গ্রামবাসীর সুত্রে জানা যায়, বৃষ্টিকে এর আগেও শশুর বাড়িতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। উক্ত বিষয়ে গ্রাম্য পর্যায়ে একাধিকবার সালিশ হয়। বৃষ্টি এবং আসাদুল দম্পতির ৭বছর ও ৩ বছর বয়সী ২টা বাচ্চা আছে।
ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। বর্তমানে লাশটি ময়নাতদন্তের জন্য যশোর সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর