প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
বাগেরহাটে আসন পূর্ণবহালের দাবিতে রবিবার সরকারি অফিস ঘেরাও সোমবার থেকে ৭২ ঘন্টা হরতাল
____________________________________
বাগেরহাটে চারটি আসন পুনব’হালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুই দিনের হরতাল শিথিলের ঘোষণা দিয়ে চার দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে
ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী রবিবার জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি অফিস ও আদালত ঘেরাও এবং অবরোধ করা হবে, এরপর সোমবার বুধবার পর্যন্ত টানা তিন দিন প্রতিদিন সকাল ৬ থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত হরতাল পালিত হবে,
আসন পূরদ্ধারে গঠিত সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মো ইউসুফ বলেন, আমাদের পূর্ব ঘোষিত হরতাল বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ হচ্ছে,
রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অফিস আদালত ঘেরাও করে অবস্থান কর্মসূচি হবে, আর সোম মঙ্গল ও বুধ সকাল সন্ধ্যা ১২ ঘণ্টা করে হরতাল চলবে, রাতে সড়ক চলাচল স্বাভাবিক থাকবে,
তিনি আরো ও বলেন, নির্বাচন কমিশন কে অবশ্যই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে, সাধারণ মানুষের কষ্ট লাঘবের ব্যবস্থা না হলে আমরা আরো ও কঠিন কর্মসূচি ঘোষণা করব, ইতিমধ্য আমাদের আইনজীবী প্যানেলকে হাইকোটে রিট দায়রের দায়িত্ব দেওয়া হয়েছে, এর আগে গত ৬ সেপ্টেম্বর প্রাথমিক কর্মসূচি ঘোষণা করেছিল স্বদলীয় সম্মিলিত কমিটি, সেই ধারাবাহিকতায় নতুন কর্মসূচি প্রকাশ করা হলো,
গেল ৩০ জুলাই দুপুরে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারাটি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় তিনটি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়,,
এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে, চারটি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনর শুনানিতে অংশগ্রহণ করেন,এরপরেও( ৪ সেপ্টেম্বর ) নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে, তিনটি আসন রেখে চূড়ান্ত গেজেট প্রকাশ করে, নির্বাচন কমিশনের এই আসনবিন্যাশ গণমানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা,
চূড়ান্ত গেজেট অনুযায়ী, বাগেরহাট (১,) বাগেরহাট সদর চিতলমারি --মোল্লারহাট) বাগেরহাট (২,) ফকিরহাট রামপাল মোংলা) ও৷ বাগেরহাট (৩,) কচুয়া --মোড়লগঞ্জ --শরণখোলা), দীর্ঘদিন থেকে চারটি আসন নির্বাচন হয়ে আসছিল, তখনকার সীমান :বাগেরহাট (১)চিতলমারী -মোল্লারহাট ফকিরহাট) বাগেরহাট ২ বাগেরহাট সদর কচুয়া) বাগেরহাট ৩ রামপাল মোংলা) বাগেরহাট ৪ মোড়লগঞ্জ --শরণখোলা)
শেখ শহিদুল ইসলাম মিঠু
খুলনা ফুলতলা
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর