1
2
| প্রকাশের তারিখঃ ১১ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
___________________________________
চাঁপাইনবাবগঞ্জে কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ২ হাজার ৪ শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে এসব বীজ ও সার বিতরণ করা হয়।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সামনে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল আজাদিসহ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে খরিপ-২/ ২০২৪-২৫ মৌসুমে মাসকলাইয়ের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি করে এমওপি সার দেয়া হয়।
সাকিব আল হাসান
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর