1
2
| প্রকাশের তারিখঃ ০৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পর্যটক সমাগমে মুখরিত সাতক্ষীরার উপকূলীয় সুন্দর বনাঞ্চল
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
পর্যটক সমাগমে মুখরিত সাতক্ষীরার উপকূলীয় সুন্দর বনাঞ্চল
___________________________________
খুলনা বিভাগের অন্যতম জেলা সাতক্ষীরার পল্লীতে, সুন্দরবন ভ্রমনে পিপাসু ব্যক্তিবর্গের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। শ্যামনগর উপজেলার একমাত্র পর্যটন কেন্দ্র বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন তথা কলাগাছিয়া ইকো ট্যুরিজম সেন্টার সরেজমিন পরিদর্শনে প্রকাশ,খুলনা পশ্চিম বন বিভাগের অধীনস্থ সাতক্ষীরা রেঞ্জের প্রধান কার্যালয় সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন ও রেঞ্জ কার্যালয়।
বিভিন্ন স্থান হতে আগত ভ্রমণ পিপাসু ব্যক্তিবর্গ স্টেশন হঈতে বৈধ পাস, পারমিশন একজন দক্ষ প্রশিক্ষিত ট্যুর গাইড সহ একমাত্র ট্যুরিজম সেন্টার, কলাগাছিয়া ট্রলারযোগে ভ্রমণ করে থাকে।প্রায় এক ঘন্টা নদীতে ট্রলারে ভাসমান থেকে, যে অদ্ভুত ভীষণ সৌন্দর্য অনুভব করা যায়,একপাশে সুন্দরবন অন্য পাশে লোকালয়। প্রচুর পর্যটক বৃন্দের সমাগম ঘটে শীতকালে।এই ইকো ট্যুরিজম সেন্টারে রয়েছে হরিণের দল জীব বৈচিত্র্যের মনোহরি সমাহার।
পাঁচতলা বিশিষ্ট একটি ওয়াচ টাওয়ার সেখান থেকে অনেকটা পাখির চোখে সুন্দরবন অনুভব করা যায়। চারপাশে জীববৈচিত্র বুনো হরিণ আর বানরের মেলা।নিচে পুকুর,সেখানে রয়েছে কয়েকটি কুমির এমন দৃশ্য দেশী বিদেশী পর্যটককে মুগ্ধ করে প্রকৃতি যেন,কাছে টেনে নিতে চায়,প্রকৃতির অপর সৌন্দর্য অনুভব করার অনুভূতি সকলের হয়না।উল্লেখ্য পহেলা আগস্ট হতে বনবিভাগ সকলের জন্য সুন্দরবন ভ্রমণের অনুমতি দিয়েছে।
সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে কিছু বিধি নিষেধ রয়েছে,একজন প্রশিক্ষিত দক্ষ গাইড,20 থেকে 25 জন নিয়ন্ত্রিত ট্রলার সহ সুন্দরবন বিভিন্নভাবে ভ্রমণ করে থাকে। বিশেষ করে শীতকালে দেশি বিদেশি পর্যটকের প্রচুর সমাগম ঘটে।গ্রামীণ পরিবেশে উপকূলীয় সুন্দরবন সংলগ্ন বন বিভাগীয় বুড়িগোয়ালিনী স্টেশন থেকে, যাত্রা শুরু করে এবং সুন্দর পরিবেশে বিদায় নিয়ে থাকে। সার্বক্ষণিক সেবায় রয়েছন স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান ও রেঞ্জ সহকারী হাবিবুল ইসলাম। সরকারের অর্থনৈতিক বিখ্যাত তথা রাজস্ব বৃদ্ধি পেতে শুরু করেছে।
সব মিলিয়ে সুন্দরবন ভ্রমণ বারবার শৈশব কৈশোরকে মনে করিয়ে দেয়। কিছুটা অর্থ সময় ব্যয় হলেও মনের ক্লান্তি দূর হয়।
এম মনিরুল ইসলাম
স্টাফ রিপোর্টার সাতক্ষীরা
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর