1
2
| প্রকাশের তারিখঃ ০৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নান্দাইল মডেল থানার নবাগত ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
নান্দাইল মডেল থানার নবাগত ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
___________________________________
ময়মনসিংহের নান্দাইলে নবাগত (ওসি) খন্দকার জালাল উদ্দিন মাহমুদ নান্দাইল মডেল থানায় যোগদানে (৯ সেপ্টেম্বর) মডেল থানার বাংলো প্রাঙ্গণে উপজেলার কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। এ মতবিনিময় সভা বিকাল ৩:৩০ মিনিটে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ সাংবাদিকদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন এবং নিজের পরিচয় তুলে ধরেন। পরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে একে একে পরিচিত হন।
পরিচয় পর্ব শেষে অনুষ্ঠিত উন্মুক্ত মতবিনিময় পর্বে মত বিনিময় করেন সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল,সিনিয়র সাংবাদিক হান্নান মাহমুদ, সিনিয়র সাংবাদিক আলম ফরাজি,মোঃ মোখলেছুর রহমান, আহসান কাদের মাহমুদ,মোঃ সারোয়ার জাহান রাজিব,মোঃ এ হান্নান আল আজাদ,মোশারফ কবির,রমেশ কুমার পার্থ, প্রবাল মজুমদার,রফিক মোড়ল,শফিকুল ইসলাম,সায়েদুর রহমান ফারুক প্রমুখ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখেন।
সাংবাদিকদের প্রশ্ন ও পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ এবং সহজ-সাবলীনভাবে সেগুলোর উত্তর প্রদান করেন। তিনি নান্দাইল উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। বিশেষ করে কিশোর অপরাধ, মাদক, জুয়া ও সামাজিক অবক্ষয় রোধে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।
নব যোগদানকৃত এই কর্মকর্তা প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, নান্দাইল উপজেলাকে একটি শান্তিপূর্ণ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন।
হুমায়ুন কবির
ময়মনসিংহ জেলাপ্রতিনিধি
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর