1
2
| প্রকাশের তারিখঃ ০৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সোনাগাজীতে প্রতিভা সাহিত্য সাংস্কৃতিক সংসদের নতুন সেটআপ সম্পন্ন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
সোনাগাজীতে প্রতিভা সাহিত্য সাংস্কৃতিক সংসদের নতুন সেটআপ সম্পন্ন
___________________________________
ফেনীর দক্ষিণাঞ্চলের প্রতিভাবান শিশুদের প্রতিভা বিকাশ ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের লক্ষ্যে গঠিত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন “প্রতিভা সাহিত্য সাংস্কৃতিক সংসদ”-এর ২০২৫ সেশনের জন্য নতুন সেটআপ সম্পন্ন হয়েছে।
ফেনীর সোনাগাজী উপজেলার ৫নং চরদরবেশ ইউনিয়নের ৯নং ওয়ার্ডে প্রতিষ্ঠিত এ সংগঠনট সাহিত্য-সংস্কৃতি ও সামাজিক অঙ্গনে কাজ করার জন্য গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ এমদাদ হোসেন সুজন এবং সহ-পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ বায়েজিদ হোসেন।
সংগঠনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, নতুন নেতৃত্বের মাধ্যমে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের পাশাপাশি সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডও আরও গতিশীল হবে।
সংগঠনের শুভাকাঙ্ক্ষীরা দোয়া করেছেন—আল্লাহ তায়ালা যেন এ সুমহান দায়িত্ব পালনের তাওফিক দান করেন। আমিন।
রায়হান উদ্দিন ফেনী জেলা থেকে :
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর