1
2
| প্রকাশের তারিখঃ ০২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
হবিগঞ্জে সেনাবাহিনীর যৌথ অভিযানে চশমা তারেক গ্রেপ্তার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
রাসেল মাহমুদ
হবিগঞ্জ সদর প্রতিনিধি :
হবিগঞ্জে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী চশমা তারেক গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার ভআজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনী।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, দীর্ঘদিন ধরে হবিগঞ্জসহ আশপাশের এলাকায় চশমা তারেক সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িত ছিল। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
অভিযান চলাকালে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক নিয়ন্ত্রণে পরিস্থিতি শান্ত থাকে। আটক চশমা তারেককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং তারা সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর