1
2
| প্রকাশের তারিখঃ ০২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
যশোরে ৪টি স্বর্ণের বার সহ গ্রেপ্তার ০১
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মানিক হোসেন
শার্শা উপজেলা প্রতিনিধি-
যশোরের খুলনা-যশোর মহাসড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকা হতে ৪৬৬.৪৬ গ্রাম ওজনের ০৪ টি স্বর্ণের বারসহ ০১ জন আসামী আটক করেছে ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ বি জি বি।
অদ্য ০২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ১১০০ ঘটিকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন খুলনা-যশোর মহা সড়কের রাজারহাট বাস স্ট্যান্ড এলাকায় পাকা রাস্তার উপর হতে ০১ জন আসামী সহ ৪৬৬.৪৬ গ্রাম ওজনের ০৪ (চার) টি স্বর্ণের বার এবং ০১টি মোবাইল আটক করে।
আটককৃত ব্যক্তির পরিহিত প্যান্টের পকেটে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, ঢাকা থেকে সাতক্ষীরা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল। সে আরো জানায় ঢাকার ধুলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরায় গমন করছিল।
আটককৃত ব্যক্তির হলেন অমিত বিশ্বাস (৩১) পিতাঃ রঞ্জন বিশ্বাস, গ্রামঃ জাগির দেওলী, ডাকঘরঃ বনমালীপুর, থানাঃ বোয়ালমারী, জেলাঃফরিদপুর
আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৭০,৩০,০১৮/-(সত্তর লক্ষ ত্রিশ হাজার আঠারো) টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ২০,০০০/-(বিশ হাজার) টাকা এবং নগদ ২৩০/- টাকাসহ *সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৭০,৫০,২৪৮/-(সত্তর লক্ষ পঞ্চাশ হাজার দুইশত আটচল্লিশ) টাকা।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ৯ হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর