1
2
| প্রকাশের তারিখঃ ৩০ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও উপজেলার ত্রিমুখী সংঘর্ষে আহত-৫
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোবারক হোসাইন,
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও উপজেলার মেহেরঘোনা এলাকায় বাস-নোহা-কার গাড়ির ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। একটি যাত্রিবাহী হানিফ পরিবহনের বাস পেছন থেকে পার্কিং অবস্থায় কারকে ধাক্কা দিলে নোহার সাথে মুখোমুখি হয়ে ত্রিমুখী সংঘর্ষে কমবেশি অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৩০ আগষ্ট) বিকেল সোয়া ৩ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয়রা জানায়, দুর্ঘটনার বিকটশব্দ শুনে লোকজন ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। তবে আহতদের মধ্যে কজনের অবস্থা আশঙ্কাজনক। বাস গাড়ির সামনে ও কার-নোহার পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়,। এসময় বাস চালক পালিয়ে গেছে।
রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন দুর্ঘটনার বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মেহেরঘোনা এলাকায় বাস-নোহা-কারের ত্রিমুখী সংঘর্ষে বেশ কজন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি পুলিশের জিম্মায় নেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর