1
2
| প্রকাশের তারিখঃ ২৮ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
শার্শা পুটখালি সিমান্তে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরা দেহ উদ্ধার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মানিক হোসেন
শার্শা উপজেলা প্রতিনিধিঃ
বেনাপোল পোর্ট থানার আলোচিত পুটখালী সীমান্ত থেকে অজ্ঞাত এক যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার সময় ভারত সংলগ্ন ইছামতি নদীর পাশে বাংলাদেশ সীমান্তে চরের মাঠ থেকে এ লাশটি উদ্ধার হয়। তবে ওই যুবক কে কোথা থেকে এসে সীমান্তের এ দুর্গম এলাকায় ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করেছে এ নিয়েও চলছে নানা গুঞ্জন। ঘটনাস্থলে বেনাপোল পোর্ট থানা ওসি পরিদর্শন করেছেন।
পুটখালী সীমান্তের নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাক্তি জানায় ওই যুবকের গলায় ফাঁস রহস্যজনক। সে আদৌ গলায় ফাঁসি দিয়ে আত্নহত্যা করেছে না তাকে কেউ হত্যা করে গাছে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে এটা রহস্যজনক।
বেনাপোল পোর্ট থানার এস আই খাইরুল ইসলাম বলেন, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে যশোর মর্গে পাঠানো হয়েছে। তার নাম ঠিকানা পাওয়া যায়নি।
বেনাপোল পোর্ট থানার ওসি মো:রাসেল মিয়া বলেন ধারনা করা হচ্ছে সে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছে। তার কোন পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তর পর জানা যাবে সে কিভাবে মারা গেছে। যশোর পিবিআই এই অজ্ঞাত ব্যাক্তির মৃত্যুর রহস্য তদন্ত করবে বলে তিনি জানান
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর