1
2
| প্রকাশের তারিখঃ ২৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ভারতে অনুপ্রবেশে অপরাধে কারা ভোগ শেষে ১৭ কিশোর কিশোরী দেশে ফিরেছেন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যুরো প্রধান খুলনা
ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে কারাভোগ শেষে ১৭ জন বাংলাদেশী কিশোর-- কিশোরী বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন, বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যায় তারা বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশ করেন।
দুই বছর কারা ভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ২৭ বাংলাদেশের কিশোর কিশোরী, এর মধ্য ১০,জন কিশোর ও ৭,জন কিশোরী, বুধবার (২৭,আগস্ট) বিকেল সাড়ে ৫,টার ভারতের পেট্রোলপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের অত্যন্ত করে।
যাদের অত্যন্ত করা হয়েছে তারা হলো ,দীপা মনি ( ১৫) মঈন খান (১৩) নুরু আলম (১৫) হৃদয় মন্ডল ( ১৫) ইমরান শেখ ( ১৭) মেহেদী হাসান (১৭) নাহিদ মোড়ল (১৯) ফয়সাল শেখ (১৩) রানা (১৭) মালিকানা রানী শামীমা আক্তার (১৪) সারা জান্নাত (১৮) ইমু খাতুন ( ১৪) মিথিলা আক্তার (১৭) সায়েম জমাদার (১০) কোমল সরদার (২১) ও নুরজাহান খাতুন ( ১৮)।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি ইলিয়াস হোসেন মুন্সী জানান, দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে কিশোর কিশোরীদের দেশে ফেরত আনা হয়েছে, তাদের দেশের বিভিন্ন জেলায় বাড়ি, পাবনা গাজিপুর, গোপালগঞ্জ কুষ্টিয়া, নরসিংদী ,লক্ষীপুর খুলনা ,নড়াইল ,লালমাটিয়া, ও বাগেরহাট ,জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এর আগে ভারতীয় পুলিশ বিভিন্ন সময়ে তাদের অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার করে এবং আদালতের নির্দেশে দেড় থেকে ৩ বছরের সাজা দেয় সাজা শেষে তারা পশ্চিম বাংলার বিভিন্ন শেল্টার হোমে ছিলেন, ইমিগ্ৰেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্টে তাদের হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর