1
2
| প্রকাশের তারিখঃ ২৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
উচ্ছেদ অভিযান চালিয়েও দমানো যায়নি চৌধুরী বাজার এর অবৈধ স্থাপনাকারীদের
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
রাসেল মাহমুদ
হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে উচ্ছেদ অভিযান চালানোর পরও আগের রুপেই ফিরেছে অবৈধ স্থাপনাকারীরা। অভিযান চালানোর পর দিন থেকেই তাদের শুরু হয় অবৈধ স্থাপনা পুনরায় গড়ে তোলা। এ যেনো এক খেলায় মেতেছেন হবিগঞ্জ চৌধুরী বাজার এর অবৈধ স্থাপনা দখলকারীরা।
উল্লেখ্য যে,
গত ২১ শে আগস্ট রোজ বৃহস্পতিবার সকাল থেকে বিজ্ঞ সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট, পৌর নির্বাহী কর্মকর্তা এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযানে,হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এর অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান চালানো হয়।
এবং পুরো শহর সরকারী রাস্তা দখল মুক্ত এবং সৌন্দর্য রক্ষার জন্য এ অভিযান চালিয়ে শহর কে একটি সুন্দর নগর গড়ে তোলা হয়।
কথায় আছে, মানুষের বিবেক হলো সর্বোচ্চ আদালত। কিন্তু এইখানে বিবেকের উদাহরণ হিসেবে কিছুই পাওয়া মিলেনি।
এক সপ্তাহ পার না হতেই সরেজমিনে গিয়ে দেখ যায়, যেই লাউ সেই কদু। অর্থাৎ আগের রুপেই যেনো ফিরেছে তারা। কাঁচামাল বাজার,চৌধুরী বাজার, খোয়াই মুখ বিভিন্ন ব্যবসায়ীদের দখলে রাখা হয়েছে অবৈধ স্থাপনা।
সে যেনো নিজস্ব সম্পদ। সরকারের রাস্তা দখল করে রেখেছে তারা অবৈধ স্থাপনা দিয়ে।
যার ফলে জনগনের হাটাঁ চলার বিঘ্ন ঘটছে। রাস্তায় দেখা মিলে সরকারের রাস্তা দখল করে রেখেছে কতিপয় কিছু মিশুক। আর এসব মিশুক রাখার কারনে হাঁটার কোনো সুযোগই পাওয়া যায় না চৌধুরী বাজার এলাকায়।
অভিযান চালানোর পরও যেনো দমানো যাচ্ছে না এসব অবৈধ স্থাপনার দখলকারীদের।
কে রয়েছে তাদের ছত্রছায়ায়, কে দিচ্ছে তাদের আশ্রয়, কিভাবে তারা পাচ্ছে এতো সাহস জানতে চাচ্ছে হবিগঞ্জবাসী।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর