1
2
| প্রকাশের তারিখঃ ২৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নান্দাইলে অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান--জরিমানা ৩ লক্ষ টাকা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
হুমায়ুন কবির
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একাধিক ডায়াগনস্টিক সেন্টারে ব্যাপক অনিয়ম ধরা পড়ে। আজ (২৭ আগস্ট) বুধবার উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদোত্তীর্ণ ঔষুধ-সরঞ্জাম ব্যবহার ও লাইসেন্সবিহীন কার্যক্রম পাওয়া যায়। যার কারণে কয়েকটি প্রতিষ্ঠানে জরিমানা ও সীলগালা করা হয়।
আব্বাস ডায়াগনস্টিক সেন্টার: জরিমানা ১,০০০০০ টাকা। সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার: জরিমানা ১,০০০০০ টাকা। বায়োল্যাব ডায়াগনস্টিক সেন্টার: জরিমানা ১,০০০০০ টাকা।
এছাড়াও তিনি অভিযান পরিচালনার সাথে থাকা সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর