1
2
| প্রকাশের তারিখঃ ২৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ সেলিম সাজ্জাদ
স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনতে হবে। মঙ্গলবার সকালে কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শুভাঢ্যা
খাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা প্রথম পর্যায়ের প্রকল্পের বাস্তব কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, 'এই খাল দিয়েই আমি একসময় আমার জন্মস্থান সিরাজদিখান থেকে ঢাকায় আসতাম।
এই খালের অবস্থা আগের মতো আর নেই। জীবিকা নির্বাহের জন্য ও পরিবেশের ভারসাম্যের জন্য, পানি নির্গমনের জন্য, কষি কাজে ব্যবহারের জন্য খালটি অতীতে এলাকার মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সময়ের সাথে বর্জ্য অব্যবস্থাপনা, পানি চলাচলে বিঘ্ন, অনবরত ডাম্পিং ও
স্থানীয় কতিপয় ভূমিদস্যুদের স্বেচ্ছাচারিতায় ক্রমান্বয়ে খালটির কার্যকারিতা ধ্বংস হয়ে গেছে।'
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'অত্র এলাকার পানি প্রবাহের ঐতিহ্যবাহী খালটি আজ হুমকির সম্মুখীন। এক সময়ে খালটি বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সংযোগ ছিল এবং দেশীয় মাছের অভয়ারণ্যে পরিণত ছিল। এক সময় খাল দিয়ে নৌকা চলতো, মাছ ধরা যেত এবং খালের পানি কৃষি কাজে ব্যবহার করা যেত। অথচ এই খালটি বর্তমানে পুরোটাই বর্জ্য ও পলিথিনে ভরা। খুবই দুঃখের বিষয় খালের কিছু অংশ এমনভাবে ভরাট হয়ে গেছে, যেন সেখানে হেঁটে পার হওয়া যায়। ৭ কিলোমিটার দীর্ঘ এই শুভাঢ্যা খালের অস্তিত্ব বর্তমানে বিলীনের পথে।' তিনি বলেন, 'খালটি উদ্ধার হলে পানি প্রবাহ হবে। জীব বৈচিত্র্য ফিরে আসবে। খালের পানি যেন আর দূষিত না হয় সেজন্য
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর