1
2
| প্রকাশের তারিখঃ ২৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ঝিকরগাছায় আশ্রয়ন প্রকল্পের জলাবন্ধ ৫৬ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছা উপজেলার দুটি গ্রামের আশ্রয়ন প্রকল্পের জলাবদ্ধ ৫৬টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার। টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতায় এই পরিবারগুলো দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছিল। ২৬ আগস্ট (মঙ্গলবার) বিকাল ৫ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জলাবদ্ধ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর এবং শিমুলিয়া ইউনিয়নের রাধানগর গ্রামের মাঝামাঝি বাওড় পাড়ে অবস্থিত তিনটি আশ্রয়ন প্রকল্পে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক ঘরের এক থেকে দুটি সিঁড়ি পানিতে ডুবে আছে এবং রাস্তাগুলো কাদামাটিতে একাকার হয়ে গেছে। এমন পরিস্থিতিতে এখানকার বাসিন্দারা মানোবেতর জীবনযাপন করছেন। এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার প্রতিটি পরিবারকে ২০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল এবং মরিচ, হলুদ ও ধনিয়া গুঁড়াসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন। ত্রাণ সামগ্রী পেয়ে এখানকার বাসিন্দারা আবেগাপ্লুত হয়ে পড়েন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, চলতি অর্থবছরে আশ্রয়ন প্রকল্পের ভেতরের রাস্তাসহ সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ত্রাণ বিতরণের সময় উপজেলা ও ইউনিয়ন পরিষদের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর