1
2
| প্রকাশের তারিখঃ ২৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নরসিংদীতে রায়পুরায় মাদকবিরোধী অভিযানে নারীসহ দুইজনের কারাগারে।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
সাইফুল ইসলাম রুদ্র,
নরসিংদী জেলা প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী অভিযানে এক নারী মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবিকে কারাদ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার পৌর রাজনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. মাসুদ রানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক মোফাজ্জল হোসেন ও তার টিম তাকে সহায়তা করেন।
নির্বাহী হাকিম মাসুদ রানা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের সময় কালা মিয়া (৪০) নামের এক মাদকসেবিকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এছাড়া রশানা (৬০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ১০০ গ্রাম গাঁজা সহ গ্রেপ্তার করা হয়।
এ সময় কালা মিয়াকে ৫০০ টাকা অর্থদ ও ২ মাসের বিনাশ্রম কারাদ এবং রশানাকে ৫০০ টাকা অর্থদ ও ৬ মাসের বিনাশ্রম কারাদ প্রদান করা হয়। পরবর্তীতে সাজা পরোয়ানা মূলে তাদের জেলহাজতে পাঠানো হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর