1
2
| প্রকাশের তারিখঃ ২৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
চট্টগ্রামে বিদেশী পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ ইকবাল মোরশেদ
স্টাফ রিপোর্টার, কুমিল্লাঃ
খুবই গোপন সূত্রে খবর পেয়ে চট্টগ্রামের রাউজানে এক বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ মোঃ আল আমিন (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার (২৫ আগস্ট) রাতে উরকিরচর ইউনিয়নের জিয়াবাজার এলাকার একটি দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মোঃ আল আমিন একই থানার উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মইশকরম এলাকার করিমুল হুদার ছেলে।
চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল জানান, খুবেই গোপন সংবাদের ভিত্তিতে জিয়াবাজার এলাকায় একটি দোকান থেকে সন্ত্রাসী আল আমিনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের একটি ম্যাগজিন ও ৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র আইনে মামলা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর