1
2
| প্রকাশের তারিখঃ ২৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পিরোজপুরে জেলা পুলিশের উদ্যোগে হারানো ২০টি মোবাইল ফোন মালিকদের কাছে ফেরত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
বিশ্বজিৎ চন্দ্র সরকার,
বিশেষ প্রতিনিধিঃ
অদ্য মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) সকাল ১১টায় পিরোজপুর জেলা পুলিশের আইসিটি অ্যান্ড মিডিয়া শাখার সহায়তায় উদ্ধারকৃত ২০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট বুঝিয়ে দেওয়া হয়। এ সময় কার্যক্রমটি পরিচালিত হয় পিরোজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খাঁন মুহাম্মদ আবু নাসের মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়।
জানা যায়, জেলার বিভিন্ন সময়ে থানায় করা হারানো মোবাইল সংক্রান্ত জিডি পর্যালোচনা করে তথ্য-প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে সদর থানা থেকে ৩টি, ইন্দুরকানী থানা থেকে ৫টি, মঠবাড়ীয়া থানা থেকে ৩টি, নাজিরপুর থানা থেকে ৬টি এবং ভান্ডারিয়া থানা থেকে ৩টি ফোন রয়েছে।
এছাড়া অভিযোগের প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির মাধ্যমে নাজিরপুর থানার ৩টি, ভান্ডারিয়া থানার ১টি এবং নেছারাবাদ থানার ১টি ফেইক ফেসবুক আইডির প্রকৃত তথ্য শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে।
নিজেদের মোবাইল ফেরত পেয়ে ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলা পুলিশ জানিয়েছে, এ ধরনের উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে এবং জনগণের পাশে থেকে সর্বদা আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর