1
2
| প্রকাশের তারিখঃ ২৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
দুমকি উপজেলায়,আলগিতে পায়রা নদীর ভাংগন কবলিত এলাকার মানুষের পাশে এবি পার্টি
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
জাকির হোসেন হাওলাদার
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পায়রা নদীর ভাংগন কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।
পায়রা নদীর ভাংগন কবলিত পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী এলাকায় উপস্থিত হন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনারসহ এবিপার্টির পটুয়াখালী জেলার নেতৃবৃন্দ।
খবর পেয়ে এলাকার বিভিন্ন বয়সের নারী পুরুষ একত্রিত হয়ে তাদের দুখ দুর্দশার কথা তুলে ধরেন।প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার উপস্থিত এলাকার মানুষের কথা শুনে এবং স্বচক্ষে ভাংগন এলাকা দেখে বলেন, পায়রার ভাংগনে আজ আলগী গ্রামটি প্রায় নিশ্চিহ্ন হতে চলছে। ভাংগনের কারনে অনেক পরিবারই দেশের বিভিন্ন এলাকায় চলে যেতে হয়েছে। আমি কথা দিলাম পায়রার ভাংগন রোধ করে আলগী গ্রাম কে বাঁচাতে আপনাদের পাশে থেকে যা যা করণীয় তাই
করবো। তিনি সংশ্লিষ্ট উপদেষ্টার সাথে দেখা করে এ দুর্ভোগের কথা তুলে ধরার আশ্বাস দেন।
এসময় এবিপার্টি পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার কামাল হোসেন, সহকারী সদস্য সচিব মাসুদুর রহমান, সদস্য আবু হানিফ জয়, মেহেদী হাসান কাওছার সহ এলাকার শতাধীক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর