1
2
| প্রকাশের তারিখঃ ২৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সাতছড়ি জাতীয় উদ্যানে স্বপ্নের ছায়া সামাজিক সংগঠনের বনভোজন অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ সেলিম উদ্দিন, হবিগঞ্জ থেকে:
আনন্দ উল্লাসে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির বনভোজন অনুষ্ঠিত হলো এ যেন এক মিলনমেলায় পরিণত হয়৷
"মানবতার কল্যাণে আমরা" এই স্লোগান বুকে ধারণ করে স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটি হবিগঞ্জের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়। ২৩ আগষ্ট শনিবার সকাল ৮টা থেকে দিনব্যাপী বিভিন্ন উপজেলা কমিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে বনভোজন অনুষ্ঠিত হয়েছে৷ এতে সাংবাদিক, জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সহ শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের নানা শ্রেণীপেশার মানুষ এই আয়োজনে অংশ গ্রহন করেন।
এবারের বনভোজনে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রঘুনন্দন পাহাড়ে সাতছড়ি জাতীয় উদ্যান সহ জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ও প্রাকৃতিক লীলাভূমিতে উক্ত বনভোজন অনুষ্ঠিত হয়৷ বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, হাঁড়ি ভাঙ্গা ও মহিলাদের চেয়ার খেলা সহ ছিল র্যাফেল ড্র কুপন পুরস্কার।
কোলাহল মুক্ত পরিবেশে আনন্দে মেতে উঠেন সবাই। কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ দিলু মিয়া তালুকদারের সৌজন্যে র্যাফেল ড্র ও বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার ও সম্মানিত অতিথিদের ক্রেস্ট প্রদান করা হয়। স্বপ্নের ছায়া সামাজিক সংগঠন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ফজলু মিয়া ও সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম উদ্দিন সহ আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন খেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।
এই বনভোজন যেন একধরনের পুনর্মিলনী, পরিচিত-অপরিচিতের ভিড়ে গড়ে ওঠে নতুন বন্ধন, তৈরি হয় গভীর সম্পর্ক। সকাল থেকে সন্ধ্যা অবধি চলা উৎসবটি হয়ে ওঠেছিল যেন এক মিলনমেলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মোহাম্মদ আব্দুল জলিল, প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ফজলু মিয়া, সিনিয়র সহ সভাপতি গীতিকার ও সাংবাদিক এম মুজিবুর রহমান, সহ সভাপতি শামসুল আলম লস্কর, কাউসার আহমদ, রতিন্দ্র চন্দ্র দাস, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সেলিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ ইসলাম অনিক, প্রচার সম্পাদক সাহেদ মিয়া, কার্যনির্বাহী সদস্য আয়েল আহমদ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক শেখ আব্দুল কাদির কাজল, নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এটিএম সালাম, সহ সভাপতি মুরাদ আহমদ, সাবেক সহ সভাপতি আশাহীন আলী আশা, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব এর সাবেক সভাপতি বুলবুল আহমদ, ওয়েডিং জোন ও ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক মনির হোসাইন, নবীগঞ্জ উপজেলা স্বপ্নের ছায়া সামাজিক সংগঠনের নবগঠিত কমিটির সভাপতি মোঃ মজিবুর রহমান ভূইয়া, সাধারণ সম্পাদক শাহ ফরিদুল ইসলাম সহ বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
সংগীত পরিবেশনকরে বনভোজনে আনন্দ দেন শিল্পী বিরহী রাজু, গীতিকার ও সাংবাদিক এম মুজিবুর রহমান, শিল্পী বিরহী মিলন, শিল্পী বিরহী পারুল সহ অতিথি শিল্পী ও খুদে শিল্পীরা।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর