1
2
| প্রকাশের তারিখঃ ২৪ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
কেশবপুরের ভোটারদের যশোর নির্বাচন অফিস ঘেরাও
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মালিকুজ্জামান কাকা
যশোর প্রতিনিধিঃ
সীমানা আগের রূপে বহাল রাখতে বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন অফিস ঘেরাও এবং স্মারকলিপি দিয়েছে যশোর-৬ আসনের ভোটাররা। জেলা নির্বাচন কর্মকর্তা স্মারকলিপি গ্রহণ করেছেন।
বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির (বিএমজেপি) সভাপতি সুকৃতি কুমার মন্ডল সম্প্রতি নির্বাচন কমিশনে যশোর-৩ ও যশোর-৬ সংসদীয় আসনের পুনর্গঠনের জন্য আবেদন করেন। তার আবেদন প্রেক্ষিতে নির্বাচন কমিশন ২৫ আগস্ট শুনানির দিন ধার্য রয়েছে। এর প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে যশোর-৩ ও যশোর-৬ আসনের সাধারণ ভোটাররা।
কেশবপুর বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের নেতৃত্বে আজ সকাল ১১টায় বিক্ষোভ মিছিল নিয়ে নির্বাচন অফিস ঘেরাও এবং স্মারকলিপি দিয়েছে যশোর-৬ আসনের ভোটাররা।
এসময় নেতৃবৃন্দ বলেন, আসন পুনর্বিন্যাসের নামে ষড়যন্ত্র করা হচ্ছে। একটি পক্ষ যশোরের চিরায়ত নির্বাচনী সংস্কৃতি, পরিবেশ ও সম্প্রীতিকে বিনষ্টের চক্রান্ত করছে। তারা আসন্ন নির্বাচন ভন্ডুল করতে চায়। এটা কোনভাবেই যশোরবাসী মেনে নেবে না।
এ সময় সীমানা পরিবর্তনের উদ্যোগ নেয়া হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর