1
2
| প্রকাশের তারিখঃ ২৪ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
মেধাবীদের সম্মাননায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন-
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
এম.এ. সিদ্দিক -
খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
মাটিরাঙ্গা উপজেলার দুর্গম তাইন্দং ইউনিয়নের গর্ব—২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে তিনজন মেধাবী ছাত্র-ছাত্রী। তাদের এই অসাধারণ কৃতিত্বকে স্বীকৃতি জানাতে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।
ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন শুরু থেকেই পাহাড়ি ও বাঙালি সব মেধাবী শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও তাদের স্বপ্নপূরণের পথে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনে যুক্ত ছিলেন জনাব ওয়াদুদ ভূইয়া মহোদয়। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষকবৃন্দ ও এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষিত ও উন্নত সমাজ গঠনে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর