1
2
| প্রকাশের তারিখঃ ২৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়ন এলডিপি'র কমিটি ঘোষণা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
সেলিম চৌধুরী
পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:-
চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন এলডিপি'র কমিটি ঘোষণা করা হয়েছে।
২৩ আগষ্ট শনিবার বিকালে জঙ্গলখাইন ইউনিয়ন এলডিপি'র কমিটি গঠন কল্পে এক কর্মী সভা আনজুর হাট একটি কমিউনিটি সেন্টারে সাজ্জাদ আলম সেলিম চৌধুরীর সভাপতিত্বে, মামুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি দক্ষিণ জেলা এলডিপি'র সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলার সভাপতি মনসুর আলম, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা এলডিপি'র দপ্তর সম্পাদক ও পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা এলডিপি'র যুগ্ম সম্পাদক মোহাম্মদ নাদের জামান, বক্তব্য রাখেন, মো: খোরশেদ আলম, আহমদ নুর বাবুল, মো: মজিব, দক্ষিণ জেলা গনতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলমগীর, আবদুল হক, মো: জাহেদ, প্রদীপ বড়ুয়া প্রমুখ। সভার শেষে
মোহাম্মদ খোরশেদ আলম কে আহবায়ক নুর মোহাম্মদ বাবুল সদস্য সচিব ২১ সদস্য বিশিষ্ট জঙ্গলখাইন ইউনিয়ন এলডিপি'র কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি বক্তব্যে মনসুর আলম বলেন, দেশে গনতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে হলে এলডিপি'র বিকল্প নেই, তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য চাতা মার্কা ভোট দিয়ে এলডিপি'কে ক্ষমতাই আনার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর