1
2
| প্রকাশের তারিখঃ ২৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পঞ্চগড়ে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, আহত খালাতো ভাই
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
রাহাত হোসেন রাফি
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় সদর উপজেলায় বালুবাহী ট্রাককে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকচাপায় মো. রাকিব (১০) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন তার খালাতো ভাই শাকিল ইসলাম (২২)।
শনিবার দুপুরে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্যারিস্টার বাজার–মিলনবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব ওই ইউনিয়নের দোমনী অমরপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে এবং দোমনী সরকারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে খেঁকিপাড়া থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রাকিব ও শাকিল। পথে লাঠুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বালুবাহী ট্রাককে পাশ কাটানোর সময় ট্রাকের ধাক্কায় তারা সড়কে ছিটকে পড়েন। মুহূর্তের মধ্যে ট্রাকের চাকা রাকিবের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে গেলেও স্থানীয়দের সহায়তায় পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মুন্না সরকার জানান, নিহতের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর