1
2
| প্রকাশের তারিখঃ ২৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সাতক্ষীরায় জমি উদ্ধারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
আব্দুর রহমান
সাতক্ষীরা প্রতিনিধি
জমি দখল ও সন্ত্রাসীদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় কাটিয়া সরকারপাড়াস্থ সম্পত্তিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শেখ গোলাম গফফারে ছেলে ভুক্তভোগী শেখ গোলাম জাকারিয়া। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, তাদের পরিবার দীর্ঘদিন ধরে সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া মৌজার ১০৮ শতক জমির মালিক।
জমিটি ২০০৪ সালে তাদের আত্মীয়দের কাছ থেকে রেজিস্ট্রি করে নেন। এরপর থেকে তারা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। কিন্তু ২০০৭ সাল থেকে প্রভাবশালী মহল তাদের জমি দখলের পাঁয়তারা শুরু করে। শেখ গোলাম জাকারিয়া অভিযোগ করে বলেন, তাদের দুই চাচা মিলে একটি জাল দলিল তৈরি করেন এবং সেই দলিলের মাধ্যমে তাদের জমি দখলের চেষ্টা চালান। এই সম্পত্তির মধ্যে ৪ দাগে ১০৮ শতক জমি নিয়ে সাতক্ষীরা সদর সহকারী জজ আদালতে ২টি মামলা বিচারাধীন রয়েছে। জমি দখল নিয়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গোলাম কিবরিয়া মামলা দায়ের করেন। মামলা নং- ১৬/২০১৯, ১৭/২০১৯। জমির খতিয়ান: এস,এ ৮১৩, ৯২৪, ৮৬৫, দাগ নং- ২২৭০, ২২৭১, ২২৭৩ এবং ২২৭৪। তিনি অভিযোগ করে আরও বলেন, তৎকালীন স্থানীয় এমপি রবির প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় শেখ আলতু, শেখ লাল্টু ও শেখ বাবলুসহ ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদের জমি জবরদখল করে নেয়। তাদের পরিবারের পুরুষ সদস্যরা বিদেশে অবস্থান করার সুযোগে ওই জমির তারের ঘেরা ভেঙে ফেলা হয় এবং নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, শেখ আলতু সাবেক ছাত্রলীগ নেতা। তিনি প্রভাব খাটিয়ে সরকারি টেন্ডার নিয়ন্ত্রণ করে বিপুল অর্থ-সম্পদ অর্জন করেছেন। সাতক্ষীরা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ফিরোজের ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে বেপরোয়া হয়ে উঠে। ভুক্তভোগী গোলাম জাকারিয়া সংবাদ সম্মেলনে প্রশাসন ও সচেতন মহলের হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমাদের পারিবারিক জমি জবরদখলকারীদের হাত থেকে উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করা হোক এবং আমাদের বসবাসের নিরাপত্তা নিশ্চিত করা হোক।” সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পরিবারের অন্যান্য সদস্য, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর