1
2
| প্রকাশের তারিখঃ ২৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহে ফুটবল ইস্যুতে যুবতীকে শ্লীলতাহানি, পুলিশের উপর হামলা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
নিজস্ব প্রতিবেদনঃ
দৈনিক প্রতিদিন কন্ঠস্বর ডেক্সঃ
অভিযানে আটক ১৭ জন, মামলা এজাহারে নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস
ময়মনসিংহে ফুটবল খেলা কেন্দ্র করে এক যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘিরে এলাকায় বিশৃঙ্খলা দেখা দিলে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কলের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং স্থানীয়রা পুলিশের ওপর হামলা চালায়।
হামলায় ১নং ফাঁড়ির এএসআই মো: নাজমুল ও কনস্টেবল মো: এরশাদ গুরুতর আহত হন। এছাড়া আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হলেও তারা প্রাথমিক চিকিৎসা নেন। এর মধ্যে গুরুতর আহত পুলিশ সদস্য মঈন খান বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে এবং তাদের আদালতে প্রেরণ করেছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।
তবে মামলা এজাহার নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। জানা যায়, যে যুবক সরাসরি এক পুলিশ সদস্যকে স্টেপ (লাথি) মেরে আহত করেন, তাকে এজাহারে রাখা হয়েছে ১৯ নম্বরে। অথচ — ঐ আসামির নাম এজাহারের প্রথমে বা মূল আসামির তালিকায় থাকার কথা ছিল।
এ নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়দের প্রশ্ন, মামলার এজাহারে আসামিদের নাম সাজানোর ক্ষেত্রে কি প্রভাবশালী কারও হাত রয়েছে? নাকি প্রভাব বিস্তার করে প্রকৃত মূল অভিযুক্তকে পিছনের দিকে নামিয়ে দেওয়া হয়েছে?
পুলিশ সূত্র জানিয়েছে, আইন অনুযায়ী তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার সত্যতা যাচাই করা হবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর