1
2
| প্রকাশের তারিখঃ ২২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
নারায়ণগঞ্জের মেঘনা নদীতে উদ্ধার হল জৈষ্ঠ্য সাংবাদিক বিভোরঞ্জনের লাশ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
হাসান আহমেদ প্রান্ত,
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
দৈনিক আজকের পত্রিকা-এর সহকারী সম্পাদক জৈষ্ঠ্য সাংবাদিক বিভোরঞ্জন নিখোঁজ হওয়ার মাত্র একদিন পর নারায়ণগঞ্জের মেঘনা নদীতে তাঁর লাশ ভেসে ওঠে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুরে কলাগাছিয়া এলাকায় একটি মৃতদেহ নদীতে ভাসতে দেখে তারা ৯৯৯-এ অবিলম্বে খবর দেন।
বন্দর থানা পুলিশ এবং নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
রমনা থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে নিশ্চিত করা হয়, উদ্ধার হওয়া লাশটি বিভোরঞ্জনেরই।
মৃতদেহটি বর্তমানে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত হোসেন সাংবাদিকদের জানিয়েছেন: লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত। বন্দর নৌ পুলিশ ঘটনার তদন্ত করছেন।
বিভোরঞ্জন দৈনিক আজকের পত্রিকা-এ সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এই ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ এবং পাঠক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর