1
2
| প্রকাশের তারিখঃ ২২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
রাজনীতিবিদরা যেন ক্ষমতার অপব্যবহার করে ধরাকে সরাজ্ঞান মনে না করে — ভিপি নুর
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
বিশ্বজিৎ চন্দ্র সরকার,
জেলা প্রতিনিধি গোপালগঞ্জঃ
গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ বাসস্ট্যান্ডে গণঅধিকার পরিষদের এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান।
সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা সভাপতি আল আমিন সরদার।
পথসভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সভায় নুরুল হক নুর বলেন, “রাজনীতিবিদরা যেন ক্ষমতার অপব্যবহার করে ধরাকে সরাজ্ঞান মনে না করে। তিনি আগামী নির্বাচনে গণঅধিকার পরিষদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নের আশ্বাস দেন।
তিনি আরও বলেন, গোপালগঞ্জে তরুণ-যুব সমাজের অংশগ্রহণে আজ একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের উদ্দেশে তিনি বলেন, “যিনি সৎ থাকবেন, প্রতিশ্রুতি রক্ষা করবেন এবং ভালো কাজ করবেন তাকেই নেতা বানান। আমরা ইতিবাচক রাজনীতি করতে চাই।
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “বিগত সময়ে আওয়ামী লীগ প্রতিশ্রুতি দিয়ে তা ভুলে গেছে।
পথসভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর