1
2
| প্রকাশের তারিখঃ ২২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বগুড়ায় "ঢাকা বেকারি" তে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
লমোঃআনোয়ার হোসেন
বগুড়া প্রতিনিধিঃ
গত২০-০৮-২০২৫ খ্রি. তারিখ জেলা প্রশাসন বগুড়ার সার্বিক সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় কর্তৃক 'ঢাকা বেকারি, বগুড়া সদর, বগুড়া-য় মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
মনিটরিং পরিচালনাকালে কারখানাটি
১. অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় পরিচালনা করতে দেখা;
২. কারখানার মেঝে, দরজা, জানালা, টেবিল সবকিছুতেই ময়লায় স্তর পরিলক্ষিত হয়, আরোশোলা, টিকটিকি সহ বিভিন্ন পোকামাকড় খাবারে বাসা তৈরি করে অবস্থান করতে দেখা যায়।
৩. বেশকিছু বিস্কুট এর প্যাকেট মেয়াদোত্তীর্ণ অবস্থায় মজুদ করতে দেখা যায়, মেয়াদোত্তীর্ণ ব্রেড, বিস্কুট পুনরায় খাবার উৎপাদনে ব্যবহার করতে দেখা যায়;
৪. এমোনিয়া ও স্যাকারিন ব্যবহার করতে দেখা যায় ;
৫. ডালডার সাথে পোড়া তেল মিশিয়ে ক্রিম তৈরি করতে দেখা যায়।
৬. উৎপাদিত পণ্যের মোড়কে মিথ্যা তথ্য প্রদান করতে দেখা যায়।
৭. কারখানাটি মান নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসটিআই এর অনুমোদন ছাড়ায় পণ্য উৎপাদন করতে দেখা যায়।
এসকল অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে প্রতিষ্ঠানটিকে জেলা প্রশাসন বগুড়ার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রশিদুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ নিরাপদ খাদ্য আইন,২০১৩ এর ৩৩ ধারায় ৩,০০,০০০/-(তিন লক্ষ টাকা) জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানকালে জনাব মো: রাসেল, নিরাপদ খাদ্য অফিসার, বগুড়া; নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব শাহ আলী; বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাপোর্ট স্টাফ এবং বগুড়া জেলা পুলিশ সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর