1
2
| প্রকাশের তারিখঃ ২১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতিরোধকের অভাব: রাস্তা পারাপারে ঝুঁকিতে শিক্ষার্থীরা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
অন্তর মিয়া
মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
শ্রীমঙ্গল, ২১ আগস্ট ২০২৫: শ্রীমঙ্গল পৌরসভার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর সামনের রাস্তায় গতিরোধক বা স্পিড ব্রেকারের অভাবে শিক্ষার্থীদের রাস্তা পারাপারে চরম ঝুঁকি বিরাজ করছে। স্থানীয় অভিভাবক ও শিক্ষকদের অভিযোগ, বিদ্যালয়ের সামনের ব্যস্ত সড়কে দ্রুতগতির যানবাহনের কারণে শিশুরা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় শিক্ষার্থীদের রাস্তা পার হতে গিয়ে প্রায়ই বিপদজনক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। গতিরোধক না থাকায় যানবাহনগুলো নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করছে, যা শিশুদের জন্য মারাত্মক হুমকি। এছাড়া, রাস্তায় জেব্রা ক্রসিং বা ট্রাফিক সংকেতেরও অভাব রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় অভিভাবক মো. আরিফ মিয়া বলেন, “আমার মেয়ে প্রতিদিন ভয়ে ভয়ে রাস্তা পার হয়। গাড়িগুলো এত দ্রুত চলে যে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। স্পিড ব্রেকার বা যানবাহন গতি রোধক থাকলে আমরা নিশ্চিন্ত হতাম।”
বিদ্যালয়ের একজন শিক্ষক নাম প্রকাশ না করে জানান, এ বিষয়ে পৌরসভার কাছে একাধিকবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বলেন, “শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান দায়িত্ব। কিন্তু গতিরোধকের মতো মৌলিক ব্যবস্থা না থাকায় আমরা উদ্বিগ্ন।”
স্থানীয় বাসিন্দারা অবিলম্বে বিদ্যালয়ের সামনের রাস্তায় গতিরোধক স্থাপন, জেব্রা ক্রসিং নির্মাণ এবং ট্রাফিক নিয়ন্ত্রণ ও সংকেত বোর্ড লাগানোর জন্য জানিয়েছেন।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করছে শ্রীমঙ্গলের সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর