1
2
| প্রকাশের তারিখঃ ২১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদলের দুই নেতাকে বহিষ্কার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ রাকিব হাসান
পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় যুবদলের দুই নেতাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন তেঁতুলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম। বহিষ্কৃতরা হলেন ৭নং দেবনগড় ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুল জলিল এবং ৩নং তেঁতুলিয়া সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাজমুল ইসলাম সোহেল।
জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে সোমবার (১৮ আগস্ট) নাজমুল ইসলাম সোহেলকে এবং বৃহস্পতিবার (২১ আগস্ট) আব্দুল জলিলকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে উপজেলা যুবদলের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যাতে স্বাক্ষর করেন আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম ও সদস্য সচিব জাকির হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই নেতাকে যুবদলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককেও চিঠির মাধ্যমে জানানো হয়েছে।
উপজেলা যুবদলের আহ্বায়ক খন্দকার আবু নোমান এনাম জানান, তদন্তে দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা একটি সুশৃঙ্খল দল ও পরিবেশ চাই। বিশেষ করে আব্দুল জলিলের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ছিল। যা আমরা কখনো প্রকাশ করতে পারিনি । তিনি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ভিডিওর মাধ্যমে বিভিন্ন জায়গায় মানুষ এর সাথে চাঁদাবাজি করেন । তাই আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেই।
এবং তিনি চলমান বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে যুক্ত রয়েছে । এবং তার নামে বিভিন্ন মামলাও রয়েছে বলে জানান তিনি।
তিনি আরো বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে আমরা কঠোর অবস্থানে আছি। আশা করছি, এ সিদ্ধান্ত ভবিষ্যতে অন্যদের জন্য সতর্কবার্তা হবে। কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর