1
2
| প্রকাশের তারিখঃ ২০ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ধামরাইয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
সাইদুর রহমান (রুবেল মোল্লা):
ঢাকা জেলা প্রতিনিধি :
ঢাকার ধামরাইয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী বিষপান করে আত্মহত্যা করেছেন।
আজ বুধবার (২০ আগষ্ট) সকালের দিকে উপজেলার কালামপুর এলাকায় এমন মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দম্পতির সিয়াম (৪) নামের এক পুত্র সন্তান রয়েছে।
নিহতরা হলেন পিংকি (২২) ও তার সাবেক স্বামী বদর উদ্দিন (৩৫)।
স্থানীয় সূত্রে জানাযায়, প্রায় ছয় মাস আগে পিংকি আক্তারের সাথে বদর উদ্দিনের বিবাহ বিচ্ছেদ হয়।বুধবার (২০ আগষ্ট) সকালে ছেলে সিয়াম কে দেখতে সাবেক স্ত্রীর বাড়িতে যান বদর উদ্দিন। এ সময় পিংকি আক্তার ছেলেকে দেখাতে রাজি হয়নি। এক সময় কথা কাটাকাটির জেরে বদর উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে পিংকি কে হত্যা করেন।পরে তিনি নিজেও বিষপান করে এবং অসচেতন হয়ে পড়েন।
খবর পেয়ে পুলিশ ঘটনা স্থানে গিয়ে বদর উদ্দিন কে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
নিহত পিংকি আক্তারের বাবা আনসার আলী জানান, প্রায় ছয় মাস আগে মেয়ের তালাক হয়েছিল।ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না।সুযোগ বুঝে তার মেয়েকে কুপিয়ে হত্যা করেছেন বদর উদ্দিন। তিনি এই হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক ধারণা করা হয়েছে স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই বিষপান করে আত্মহত্যা করেছেন। তার ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারন জানাযাবে। নিহত স্বামী -স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর