1
2
| প্রকাশের তারিখঃ ১৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
প্রত্যাহারের উদ্যোগ রাজনৈতিক প্রণোদিত ১৬, হাজার ৪২৯, মিথ্যা মামলা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেখ শহিদুল ইসলাম মিঠু
ব্যুরো প্রধান খুলনা
রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ১৬ হাজার ৪২৯ টি মিথ্যা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।
রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ১৬, হাজার ৪২৯,টি মিথ্যা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার সোমবার (১৮,আগস্ট,) সন্ধ্যা রাত,৮,টা ১৩ মিনিটে অন্তবর্তী সরকারের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, হাজার হাজার নিরীহ মানুষকে রাজনৈতিক প্রতিপক্ষকে শাস্তি দেওয়ার উদ্দেশ্য আইনকে অপব্যবহার করে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে, এসব মামলা অভিযুক্ত ও তাদের পরিবারের জন্য গভীর ভোগান্তি ডেকে এনেছে, একই সাথে রাজনৈতিক ও বিচার ব্যবস্থাকে ও বিকূত করেছে।
ফেসবুক পোস্টটিতে আরো ও বলা হয়, মোট ১৬ হাজার ৪২৯টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার করা হচ্ছে, এই পদক্ষেপের লক্ষ্য হলো অন্যায্য হয়রানি বন্ধ করা, রাজনৈতিক উত্তেজনা কমানো এবং নির্বাচনের আগে একটি সমতাভিত্তিক পরিবেশ তৈরি করা।
মামলা প্রত্যাহারের এই পদক্ষেপ কেন গুরুত্বপূর্ণ? এর ব্যাখ্যায় সরকার বলছে, এসব মিথ্যা মামলা প্রত্যাহারের মাধ্যমে যারা অন্যায় ভাবে অভিযুক্ত হয়েছিল, তাদের ন্যায্য বিচার ফিরিয়ে দেওয়া হবে এবং একটি ন্যায্য রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠিত হবে, ফলে নির্বাচনে আরো ও বিস্তৃত অংশগ্রহণ সম্ভব হবে, শেষ পর্যন্ত এই সংস্কার বিচারব্যবস্থা ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থা বাড়াবে এবং আরো ও রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থা বাড়বে এবং আরো ও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার পথ সুগম করবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর