1
2
| প্রকাশের তারিখঃ ১৮ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
কাহারোলে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
সুকুমার রায়
কাহারোল প্রতিনিধি, দিনাজপুর
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি "এই প্রতিপাদ্য কে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৮ আগষ্ট সকাল ১১টায় উপজেলা চত্বর হতে মৎস্য সপ্তাহ উপলক্ষে এক বণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা হল রুমে এসে শেষ হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃআসাদুজ্জামান শুভ,দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ জোবায়দা নাজনীন, উপজেলা সমবায় অফিসার মোঃ সারওয়ার মুর্শেদ, মুকুন্দ পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাহিদুজ্জামান লিমন, সফল মৎস্য উদ্যোক্তা মোঃ আঃ হাই শেখ প্রমূখ। আলোচনা সভা শেষে সফল মৎস্য উদ্যোক্তাদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোকলেদা খাতুন মীম।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর