1
2
| প্রকাশের তারিখঃ ১৮ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
যশোরে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মালিকুজ্জামান কাকা
যশোর প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া গ্রামে এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ শাহিনুর বেগম সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, স্থানীয় বখাটে, মাদকাসক্ত ও সন্ত্রাসী ইমদাদুল, মিকাইল, মিঠুসহ আরও ৪-৫ জন অজ্ঞাত সহযোগী দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছে। বিবাদী নং-১ ইমদাদুল প্রায়ই রাতের অন্ধকারে ভুক্তভোগীর ঘরের পাশে এসে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন প্রস্তাব দিত। এ বিষয়ে প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হতো।
শাহিনুর বেগম আরও অভিযোগ করেন, অভিযুক্তরা একাধিকবার তার বাড়ি থেকে ছাগল ও হাঁস চুরি করেছে। সর্বশেষ গত ১৫ আগস্ট রাত আনুমানিক ১২টার দিকে তিনি বাড়ির বাইরে বাথরুমে গেলে ইমদাদুল জোরপূর্বক তাকে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্তরা হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়।
ভুক্তভোগী শাহিনুর বেগম অভিযোগপত্রে উল্লেখ করেছেন, বিবাদীগণ তাকে দীর্ঘদিন ধরে নির্যাতন, ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মনিরামপুর থানার কর্তব্যরত কর্মকর্তা জানান, এ বিষয়ে অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর