1
2
| প্রকাশের তারিখঃ ১৮ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
জমি বিক্রয় করে অস্বীকার করে প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
নিজস্ব প্রতিবেদক
দৈনিক প্রতিদিন কন্ঠস্বর ডেক্সঃ
ময়মনসিংহের নান্দাইলে প্রবাসীর নিকট জমি বিক্রয় করে সেই জমি অবৈধভাবে দখলের অপচেষ্টা ও প্রবাসীর স্ত্রী সন্তানের উপর অত্যাচারের গুরুতর অভিযোগ রয়েছে। (১৩ আগস্ট) বুধবার নান্দাইল পৌর এলাকার ২নং ওয়ার্ড ভুইয়াপাড়া (বন্দেরবাড়ী) সাকিনের সিঙ্গাপুর প্রবাসী আল-আমিনের পরিবারের উপর এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী প্রবাসী আলামিনের স্ত্রী ময়না আক্তারের ভাসুর শাহজাহান ও জ্বা-ফাহমিদাদের দ্বারা মারাত্মকভাবে অত্যাচারিত হয়ে আসছে। সরজমিনে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনদের নিকট জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বিগত ৫ বছর পূর্বে ময়না আক্তারের ভাসুর বর্তমান গ্রিস প্রবাসী ফরিদ সরকারের নিকট হতে- ৩৪১৪ নং দলিলমূলে সাড়ে ৫১ শতাংশ জমি সাফ কাওলা হিসেবে ক্রয় করে। ইহা ছাড়াও ২২ শতাংশ জমি বিক্রি করে সাকুল্য টাকা গ্রহণ করে ইং ১৫/০৯/১৯ তারিখে বায়নাপত্র দলিল করে দেন। যাহা ভুক্তভোগী দীর্ঘদিন যাবত বসত বাড়ি ও ফসলি জমি ভোগ দখল করে আসছেন। এখন গ্রীস প্রবাসী ফরিদ এই জমি বিক্রয় করে নাই বলে অস্বীকার করেন এবং বাড়িতে থাকা তার ওপর ভাই শাহজাহান ও ফরিদের স্ত্রী ফাহমিদা মিলে ভুক্তভোগী ময়না আক্তার কে বিভিন্নভাবে অত্যাচার করতেছে।
এমনকি তাহারা জমি দখলের উদ্দেশ্যে হুমকি-ধমকি ও মারধর করতে উদ্যত হয়। এই বিরোধ সৃষ্টি করে আল-আমিনের স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে হয়রানি করতেছে। আল-আমিনের স্ত্রী ময়না আক্তার জানান যে, তার একমাত্র পুত্র সন্তান আয়মান(৭) কে হত্যার হুমকিও দিয়ে আসতেছে। এতে করে তিনি জান-মালের নিরাপত্তাহীন আছেন বলে অভিযোগ করেন।
গ্রীস প্রবাসী ফরিদ সম্পর্কে এলাকার অনেকেই অভিযোগ করেন যে, বিগত ৫ বছর পূর্বে ফরিদ বিদেশে লোক পাঠানোর জন্য অনেকের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা গ্রহণ করে আত্মসাৎ করেছে। এ সকল লোকজনের টাকা মেরে ও জমিজমা বিক্রি করে ফরিদ সরকার গ্রীসে চলে যায়। এখনো ফরিদের নিকট পাওনা টাকার জন্য লোকজন ফরিদের খোঁজ নিতে আসে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর