1
2
| প্রকাশের তারিখঃ ১৭ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
রাজশাহীতে একদিন এ তিন নতুন ওসির নিয়োগ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ নাসির উদ্দিন
রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তিন থানায় নতুন ওসি।
রাজশাহী নগরীর তিন থানায় ওসি রদবদলসহ সাত কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেন।
বোয়ালিয়া মডেল থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে চন্দ্রিমা থানার ওসি আবুল কালাম আজাদকে। এই থানার ওসি মোস্তাক আহম্মেদকে আরএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া এই থানার পরিদর্শক (তদন্ত) মোতালেব হোসেনকে বদলি করে এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) করা হয়েছে। আর পুলিশ পরিদর্শক নুরে আলম সিদ্দিকীকে বোয়ালিয়া থানার পরিদর্শক (তদন্ত) পদের দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজপাড়া থানায় নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানকে। এ থানার ওসি আশরাফুল ইসলামকে আরএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
চন্দ্রিমা থানার নতুন ওসি হিসেবে বদলি হয়েছে নগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক মেহেদী মাসুদকে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর