1
2
| প্রকাশের তারিখঃ ১৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
মোল্লাহাটে নবাগত ইউএনওর সাথে জামায়াতের সাক্ষাৎ স্মার্ট উপজেলা গড়তে সহযোগিতার প্রতিশ্রুতি
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
কবির আহমেদ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাটে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডুর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
১৩ আগস্ট বুধবার দুপুর সাড়ে বারোটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাতে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত “স্মার্ট উপজেলা” গড়ার ইউএনওর ঘোষণাকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন উপজেলা আমির হাসমত আলী সরদার। তিনি পক্ষপাতহীনভাবে কাজ করার অনুরোধও জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, “সকলের অংশগ্রহণে আমরা একটি সুন্দর ও স্মার্ট উপজেলা গড়তে চাই। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগ সভাপতি হাফেজ নাজমুল হাসান, কর্মপরিষদ সদস্য দাউদ আলি মুন্সি, হাফেজ মোকাররম মিয়া, হাফেজ অলিউর রহমান, মাওলানা আসলাম মোল্লা, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি মিয়া পারভেজ আলমসহ বিভিন্ন ইউনিয়ন ও পেশাজীবী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর