1
2
| প্রকাশের তারিখঃ ১২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
দুমকি উপজেলায়, জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
জাকির হোসেন হাওলাদার
দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানান কর্মসূচির মধ্যে দিয়ে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় উদযাপিত হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস।
কর্মসূচীর মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ, সফল আত্মকর্মী ও সফল যুব সংগঠকদের মধ্যে ক্রেস্ট প্রদান। মঙ্গলবার(১২আগস্ট) সকাল দশটায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে দুমকির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ।
উপজেলা যুব উন্নয়ন অফিসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি অফিসার মো ইমরান হোসেন,সহ উপজেলা কর্মকর্তা বৃন্দ প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবর্গ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এবং সফল যুব সংগঠক, সফল আত্মকর্মী ও সফল উদ্যোক্তাদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তারা তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ, সংগঠনভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবকদের সম্পৃক্ত করার উপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর