1
2
| প্রকাশের তারিখঃ ১২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
রংপুরে দুদকের বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মনোয়ারুল ইসলাম
রংপুর প্রতিনিধিঃ
রংপুর বিভাগীয় পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের অংশগ্রহণে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, 'আমরা রাষ্ট্রের কর্মচারী, আমরা যদি নিজেদের জায়গায় সুশাসন প্রতিষ্ঠা করি ন্যায় বিচার করি, এটার জন্য বেশি চিন্তা করার দরকার নেই। প্রত্যকে যার যার জায়গাতে চেষ্টা করি, সুশাসন আমরা রাষ্ট্রকে উপহার দিতে পারব।' তিনি অফিস অটোমেশন, টেন্ডারিং প্রক্রিয়ার আধুনিকায়ন, নিজ দপ্তরের দুর্নীতি প্রতিরোধের উপর জোর প্রচেষ্টা চালাতে বলেন।
দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে দপ্তর ভিত্তিক দুর্নীতির চিত্র তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম। কর্মকর্তা কর্মচারীগণ দুদক চেয়ারম্যানের সামনে নিজ দপ্তর থেকে দুর্নীতিরোধের উপায় তুলে ধরেন এবং দুর্নীতি প্রতিরোধে আরো জোরালো ভূমিকা পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করেন
মন্তব্য।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর