1
2
| প্রকাশের তারিখঃ ১২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ইঞ্জিনিয়ারিং কলেজের আন্দোলনে জোনায়েদ সাকির সংহতি
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মাহমুদ ইয়াসিন, বিশেষ প্রতিনিধি
দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর
বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) মডেলের আদলে একাডেমিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসন নিশ্চিতের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে টানা আমরণ অনশন করছেন চারটি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। কলেজগুলো হলো বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ।
আজ দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবীর প্রতি সংহতি জানিয়ে দেখা করেছেন গণসংহতি আন্দোলন এর প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ। জোনায়েদ সাকি বলেন, বিআইটি মডেলের আদলে একাডেমিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসনের দাবি যৌক্তিক। একাডেমিক কার্যক্রম পরিচালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে কারিগরি শিক্ষা বোর্ড। এই দ্বৈত কাঠামো বাতিল করা হোক। আশা করি সরকার তাদের এই দাবি মেনে নিবে।
গত রোববার ১০ আগস্ট দুপুর ১২টা থেকে চার কলেজের ১২ শিক্ষার্থী অনশন শুরু করেন। আজ মঙ্গলবার বিকালেও তাঁদের অনশনে থাকতে দেখা যায়। তবে তাঁদের সঙ্গে আরও অনেক শিক্ষার্থী সেখানে রয়েছেন।
অনশনরত শিক্ষার্থীদের ভাষ্য, ‘এই প্রতিষ্ঠানগুলোর একাডেমিক কার্যক্রম পরিচালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়, আর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। শিক্ষার্থীদের দাবি, এই দ্বৈত কাঠামোর ফলে শিক্ষার্থীদের একাডেমিক সমস্যগুলো সমাধান হচ্ছে না। তাঁদের একাডেমিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাঁরা তাঁদের সমস্যার কথা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বললে তারা বলে, এসব সমাধানের দায়িত্ব তাদের নয়। তোমরা এটা কারিগরিকে বলো। কারিগরিকে বললে সে বলে, এগুলা সমাধানের সক্ষমতা নাই কারিগরির।’
সর্বশেষ গত ২৭ থেকে ৩১ জুলাই পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁরা অবস্থান কর্মসূচি পালন করেছেন। এরপর প্রেসক্লাবের সামনে অবস্থান নিলে পুলিশ অতর্কিত হামলা চালায়। এতে ৫০ শিক্ষার্থী আহত হন। এরপর তাঁরা তাঁদের দাবি না মানলে ১০ আগস্ট থেকে অনশনে যাওয়ার হুঁশিয়ারি দেন। দাবি না মানায় তাঁরা গতকাল থেকে অনশন শুরু করেছেন। এখন পর্যন্ত সরকারের কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ করেননি।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর