1
2
| প্রকাশের তারিখঃ ১১ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সাংবাদিককে বিএনপি নেত্রীর গালমন্দ ও হুমকি
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
সাকিব হোসেন
পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিবুল হাসান তনুকে অকথ্য ভাষায় গালমন্দ ও বেঁধে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা বিএনপির মহিলা দলের সভাপতি আফরোজা সীমার বিরুদ্ধে। এ ঘটনায় একটি ভিডিও ফুটেজও হাতে এসেছে।
সাংবাদিক রাকিবুল হাসান তনুর অভিযোগ, শহরের একটি ছেলের বাসায় এক তরুণী অবস্থান নিলে তিনি তরুণীর বাবাকে ফোন করে বিষয়টি জানতে চান।
এঘটনায় কেউ অভিযুক্ত নারী নেত্রীর কাছে বিচার দিলে তিনি ক্ষিপ্ত হয়। আমাকে দেখেই খুবই নোংরা ভাষায় গালমন্দ করে এবং বেঁধে পেটানোর হুমকি দেন।
পটুয়াখালী জেলা মহিলা বিএনপির সভাপতি আফরোজা সীমা বলেন, সে সম্পর্কে আমার নাতিজামাই। পারিবারিক একটি ইস্যুতে ওসব কথা হয়েছে ৷ এখানে অন্য কোন বিষয় নেই বলে দাবি করেন তিনি।
তবে পারিবারিক কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন সাংবাদিক রাকিবুল হাসান তনু।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর